রাসূলুল্লাহ (সা.)-এর বিদায় হজ্জের ভাষণ: গুরুত্ব ও তাৎপর্য

রাসূলুল্লাহ (সা.)-এর বিদায় হজ্জের ভাষণ: গুরুত্ব ও তাৎপর্য

১০ম হিজরী সনে রাসূল (সা.)-এর বিদায় হজ্জ অনুষ্ঠিত হয়। লক্ষাধিক সাহবী উপস্থিত ছিলেন। যে কোন আদর্শিক নেতার জীবনে সর্বশেষ কর্মী সম্মেলনে দেওয়া ভাষণ নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ হয়ে থাকে। হযরত মুহাম্মদ (সা.) কেবল নেতা ছিলেন না, তিনি ছিলেন শেষনবী ও বিশ্ব সম্মেলন। সেকারণ বিদায় হজ্জের ভাষণ ছিল ক্বিয়ামত পর্যন্ত মানব জাতির জন্য স্থায়ী দিক নির্দেশক। উল্লেখ্য যে, আগের বছর মক্কার পুণ্যভূমিতে হজ্জের সময় মুশরিকদের প্রবেশ নিষিদ্ধ করা হয়। ফলে মুশরিকমুক্ত পরিবেশে তিনি এই হজ্জ করেন এবং এই হজ্জ অনুষ্ঠানের আমীর ও প্রশিক্ষক ছিলেন তিনি নিজে। এই হজ্জে আরাফাতের ময়দানে ও মিনায় তিনদিনে বিভিন্ন সময় ৩১টি বিসয়ে তিনি উম্মতকে সতর্ক করেন(নীরাতুর রাসূল (সা.) ৩য় মুদ্রণ ৭০১পৃ.)। আমরা তার মধ্যে থেকে মৌলিক কিছু বিষয় তুলে ধরব। যা কেবল মুসলিম উম্মাহর জন্য নয়, বরং বিশ্ব মানবতার জন্য হেদায়াতের চিরন্তন আলোকবর্তিকা স্বরূপ। 

রাসূলুল্লাহ (সা.) আরাফার দিনের ভাষণে বলেন

(১)হে জনগণ! আল্লাহর কসম, আমি জানি না আজকের পরে আর কোনদিন তোমাদের সঙ্গে এই স্থানে মিলিত হতে পারব কিনা। অতএব আল্লাহ রহম করুন ঐ ব্যক্তির উপরে যে ব্যক্তি আজকে আমার কথা শুনবে ও তা স্মরণ রাখবে। কেননা অনেক জ্ঞানের বাহক নিজে জ্ঞানী নয়।এবং অনেক জ্ঞানের বাহক তার চাইতে অধিকতর জ্ঞানীর নিকটে জ্ঞান বহন করে নিয়ে যায়। (২) জেনে রেখ, নিশ্চয়ই তোমাদের মাল-সম্পদ  তোমাদের রক্ত তোমাদের পরস্পরের উপরে হরাম, যেমন আজকের এই দিন, এই মাস, এই শহর তোমাদের জন্য হারাম। (৩) জেনে রেখ, তিনটি বিষয়ে মুমিনের অন্তর খিয়ানত করে না: (ক) আল্লাহর উদ্দেশ্যে এখলাছের সাথে কাজ করা। (খ) শাসকদের জন্য কল্যাণ কামনা করা এবং (গ) মুসলমানদের জামা‘আতকে আঁকড়ে ধরা। কেননা তাদের দোয়া তাদেরকে পিছন থেকে (শয়তানের প্রতারণা হতে) রক্ষা করে। 

এদিন সূর্য ঢলে যাওয়ার পর তিনি বলেন, (৪) শুনে রাখ, জাহেলী যুদের সকল কিছু আমার পায়ের তলে পিষ্ট হল। জাহেলী ‍যুগের সকল রক্তের দাবী পরিত্যক্ত হল। আমাদের রক্ত সমূহের প্রথম যে রক্তের দাবী আমি পরিত্যাগ করছি, তা হল রাবী‘আহ ইবনুল হারেছ বিন আব্দুল মুত্ত্বালিব-এর শিশু পুত্রের রক্ত। যে তখন বনু সাদ । ইবনু হশাম (২/৬০৪) গোত্রে দুগ্ধ পান করছিল, আর হোযাইল গোত্রের লোকেরা তাকে হত্যা করেছিল। (৫) জাহেলী যুগের সকল সূদ পরিত্যক্ত হল। আমাদের সূদ সমূহের প্রথম যে সূদ আমি শেষ করে দিচ্ছি সেটি হল (আমার চাচা) আববাস বিন আব্দুল মুত্ত্বালিবের পাওনা সূদ। যার সবটুকুই বাতিল করা হল। (৬) তোমরা নারীদের বিষয়ে আল্লাহকে ভয় কর। কেননা তোমরা তাদেরকে আল্লাহর আমানত হিসাবে গ্রহণ করেছ এবং আল্লাহর কালেমার মাধ্যমে তাদেরকে হালাল করেছ। তাদের উপরে তোমাদের প্রাপ্য হক হল এই যে, তারা তোমাদের বিছানা এমন কাউকে মাড়াতে দেবে না, যাদেরকে তোমরা অপছন্দ কর। যদি তারা সেটা করে, তবে তোমরা তাদের প্রহার করবে যা গুরুতর হবে না। আর তোমাদের উপরে তাদের প্রাপ্য হক হল উত্তমরূপে খাদ্য ও পরিধেয় প্রদান করা। (৭) আর জেনে রাখ, আমি তোমাদের মাঝে ছেড়ে যাচ্ছি এসন এক বস্ত্ত, যা সযবূতভাবে ধারণ করলে তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না। সেটি হলো আল্লাহর কিতাব। অন্য বর্ণনায় এসেছে, ও তাঁর নবীর সুন্নাহ’। 

রাসূলুল্লাহ (সা.)-এর বিদায় হজ্জের ভাষণ: গুরুত্ব ও তাৎপর্য

(৮) তোমরা আমার সম্পর্কে জিজ্ঞাসিত হবে। তখন তোমরা কি বলবে? লোকেরা বলল, আমরা সাক্ষ্য দিব যে, আপনি সবকিছু পৌঁছে দিয়েছেন, (রিসালাতের আমানত) আদায় করেছেন এবং উপদেশ দিয়েছেন। অতঃপর তিনি শাহাদাত অঙ্গুলি আসমানের দিকে উঁচু করে অতঃপর সমবেত জনমন্ডলীর দিকে নীচু করে বললেন, হে আল্লাহ! তুমি সাক্ষী থাক’ (তিনবার)।  

তিনি বলেন, (৯) মুসলিম সেই, যার যবান ও হাত থেকে অন্যেরা নিরাপদ থাকে। আর মুজাহিদ সেই, যে আল্লাহর আনুগত্যে নিজেকে সর্বাত্মকভাবে নিয়োজিত করে এবং মুহাজির সেই, যে সকল প্রকার অন্যায় ও পাপকর্ম সমূহ পরিত্যাগ করে’। (১০) মনে রেখ! আমি তোমাদের সকলের আগেই হাউয কাউছারে পৌঁছে যাব। আর আমি অন্য সকল উম্মতের মধ্যে তোমাদের আধিক্য নিয়ে গর্ব করব। অতএব তোমরা আমার চেহারাকে কালিমালিপ্ত কর না। (১১) মনে রেখ! আমি অনেককে সেদিন মুক্ত করব এবং ানেকে সেদিন আমার থেকে মুক্ত হয়ে যাবে। তখন আমি বলব, হে আমার প্রতিপালক! এরা তো আমার সাথী। তিনি বলবেন, তুমি জান না তোমার পরে  এরা (ইসলামের মধ্যে) কত বিদ‘আত সৃষ্টি করেছিল’। তখন রাসূল (সা.) বলবেন, দূর হও দূর হও! যে ব্যক্তি আমার পরে আমার দ্বীনকে পরিবর্তন করেছ। (১২) তিনি বলেন, হে জনগণ! নিশ্চয়ই প্রত্যেক পরিবারের উপর প্রতি বছর এটি করে কুরবানী ও আতীরাহ। (১৩) মনে রেখ, অপরাধের শাস্তি অপরাধী ব্যতীত অন্যের উপরে বর্তাবে না। পিতার অপরাধের শাস্তি পুত্রের উপর  এবং পুত্রের অপরাধের শাস্তি পিতার উপর বর্তাবে না। (১৪) জেনে রেখ, শয়তান তোমাদের এই শহরে পূজা পাওয়া থেকে ( অর্থাৎ তোমাদের কাফের হওয়া থেকে) চিরদিনের মত নিরাশ হয়ে গেছে। তবে যেসব কাজগুলিকে তোমরা তুচ্ছ মনে কর, সেসব জানে তার আনুগত্য করা হবে, আর তাতেই সে খুশী থাকবে’। আরাফার দিনকে ‘হজ্জে আকবার’ বলা হয় এবং শুধু ওমরাকে ‘হজ্জে আছগার’ বলা হয়। তবে প্রসিদ্ধ মতে আরাফা ও জুম‘আর দিন একত্রিত হওয়াকে ‘হজ্জে আকবার’ বলা হয় । এর জন্য ৭০টি হজ্জের সমান নেকী পাওয়া যায় বলে যে হাদীছ প্রচলিত আছে, তা ভিত্তিহীন ও জাল । যেমন মিথ্যা, প্রতারণা, আরপোষে ঝগড়া-মারামারি ইত্যাদি। যা পরবর্তীদের মধ্যে ঘটেছিল। জাবের (রাঃ)-এর বর্ণনায় এসেছে, কিন্তু শয়তানী প্ররোচনা বাকী থাকবে,। (১৫) একই রাবী কর্তৃক অন্য বর্ণনায় এসেছে, মনে রেখ! এক মুসলিক আরেক মুসলিমের ভাই। অতএব কোন মুসলমানের জন্য তার ভাই-এর কোন বস্ত্ত হালাল নয় কেবল অতটুকু ব্যতীত যতটুকু সে তাকে খুশী মনে দেয়। আর তোমরা যুলুম করো না। 

গুরুত্ব ও তাৎপর্য

(১) শিরকী জাহেলিয়াতের সাথে তাওহীদের চিরদিনের মত বিচ্ছেদ ঘোষণা করা। (২) পরস্পরের জান মাল ও ইয্যত পরস্পরের জন্য হারাম ঘোষণা করা। (৩) সূদী প্রথাকে চিরতরে হারাম করার মাধমে পুঁজিবাদকে পদদলিত করা। (৪) নারী ও পুরুষের পারস্পরিক হক ও সম্মান অক্ষুণ্ণ রাখা। (৫) বিদ‘আতী মুসলমানদের হাউয কাওছারের পানি পান হতে বঞ্চিত করা। (৬) প্রত্যেক পরিবারের উপর প্রতি বছর একটি করে কুরবানী সুন্নত হওয়া। (৭) একজনের পাপভার অন্যে বহন না করা। (৮) কারুপ্রতি যুলুম না করা এবং কেউ খুশীমনে না দিলে তার মাল গ্রহণ না করা। (৯) সকল মুসলমান ভাই ভাই। মুসলমানকে গালি দেওয়া ফাসেকী ও তার সাথে ‍যুদ্ধ করা কুফরী। এর মাধ্যমে মুসলিম সমাজের পরিচর্যর মূলনীতি ঘোষণা করা হয়েছে। (১০) শাসক বা আমীরের প্রতি অটুট আনুগত্য বজায় রাখা। (১১) সকল মানুষের পিতা একজন। অতএব কারুর উপরে কারু কোন প্রাধান্য নেই আল্লাহভীরুতা ব্যতীত। এর মাধ্যমে অমুসলিমদের সাথে মুসলিমদের কল্যাণ কর্মে সহযোগিতার ভিত্তি বর্ণিত হয়েছে। (১২) মুসলমান কখনোই পথভ্রষ্ট হবে না, যতদিন তারা আল্লাহর কিতাব ও তার নবীর সুন্নাহকে মযবুতভাবে আঁকড়ে থাকবে। এর মাধমে ইসলামী আইনের মূল উৎস হিসাবে মাত্র দিটি বর্ণিত হয়েছে, তৃতীয় কোন কিছুকে নয়।এ দুটিই হলেঅ স্থায়ী সমাধান ও শান্তির উৎস। 

লেখকের শেষ কথা

২১তম বর্ষ শেষে ২২তম বষের প্রাক্কালে এবং আমাদের সকল পাঠক-পাঠিকা, লেখক-লেখিকা, এজেন্ট ও গ্রাহক এবং দেশী ও প্রবাসী সকল শুভানুধ্যায়ীকে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি। আল্লাহ শুদ্ধ চেতনার অধিকারী দ্বীনদার ভাই-বোনদের হৃদয় সমূহকে এ মহান আন্দোলন এর প্রতি রুজৃ করে দিন আমীন!

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *