জন্ম নিবন্ধন সনদ অনলাইনে হয়েছে কিনা তা জানতে জন্ম নিবন্ধন যাচাই করা প্রয়োজন। বর্তমান সময়ে হাতে লেখা জন্ম নিবন্ধন সনদ অধিকাংশ ক্ষেত্রে গ্রহণযোগ্য হয় না। সরকারি ও বেসরকারি বিভিন্ন কাজে জন্ম নিবন্ধন প্রয়োজন হলে তারা সাধারণত অনলাইন জন্ম সনদ চেয়ে থাকেন। তাই আমাদের এই আর্টিকেলটি সম্পূর্ণ পড়লে আপনি জানতে পারবেন জন্ম নিবন্ধন নম্বর ও জন্ম তারিখ ব্যবহার করে অনলাইনে জন্ম নিবন্ধন যাচাই করার নিয়ম এবং কিভাবে জন্ম নিবন্ধন সনদের যাচাই কপি ডাউনলোড করতে হয় সেই সম্পর্কে বিস্তারিত।
জন্ম নিবন্ধন যাচাই করতে যা যা লাগে
জন্ম নিবন্ধন যাচাই করার জন্য কিছু গুরুত্বপূর্ণ তথ্য ও ডকুমেন্টের প্রয়োজন হয়। এসব তথ্য সঠিকভাবে প্রস্তুত থাকলে যাচাই প্রক্রিয়াটি সহজেই সম্পন্ন করা যায়। প্রয়োজনীয় তথ্যগুলো নিচে উল্লেখ করা হলো:
- জন্ম নিবন্ধন নম্বর (BRN): ১৭ সংখ্যার একটি ইউনিক নম্বর, যা জন্ম নিবন্ধন সনদে উল্লেখ থাকে।
- জন্ম তারিখ: জন্ম নিবন্ধন সনদে উল্লেখিত তারিখ।
অনলাইনে জন্ম নিবন্ধন যাচাই করার নিয়ম
অনলাইনে জন্ম নিবন্ধন যাচাই করার জন্য প্রথমে everify.bdris.gov.bd ওয়েবসাইট ভিজিট করুন। এরপর জন্ম নিবন্ধন নম্বর ও জন্ম তারিখ প্রদান করুন। শেষে ক্যাপচা পূরণ করে Search বাটনে ক্লিক করলে আপনার জন্ম নিবন্ধন সম্পর্কিত তথ্য প্রদর্শিত হবে।
এছাড়াও নিচে দেওয়া ফরমের মাধ্যমে সবচেয়ে সহজভাবে BIRTH CERTIFICATE CHECK করুন।

ওয়েবসাইটে প্রবেশ করার পর উপরে দেওয়া ছবির মতো Birth Registration Number নামে একটি খালি ঘর দেখতে পাবেন। সেখানে আপনার জন্ম নিবন্ধন নম্বরটি লিখুন।
এরপর নিচে Date of Birth লিখা খালি ঘর দেখা যাবে যেখানে জন্ম সনদে উল্লেখিত জন্ম তারিখটি সাল-মাস-তারিখ (YYYY-MM-DD) ফরম্যাটে প্রদান করুন।

তারপর SEARCH বাটনে ক্লিক করলে উপরে দেওয়া ছবির মতো একটি পেজ প্রদর্শিত হবে। সেখানে ক্যাপচা পূরণ করে আবার Search বাটনে ক্লিক করলে আপনার জন্ম সনদের তথ্য স্ক্রিনে দেখা যাবে।
জন্ম নিবন্ধন যাচাই কপি ডাউনলোড
জন্ম নিবন্ধন যাচাই কপি বা অনলাইন কপি ডাউনলোড করার জন্য একই নিয়মে everify.bdris.gov.bd ভিজিট করুন। সেখানে ১৭ সংখ্যার জন্ম নিবন্ধন নম্বর এবং জন্ম তারিখ (YYYY-MM-DD) লিখে সাবমিট করলে জন্ম নিবন্ধনের অনলাইন কপি দেখতে পাবেন।

ডাউনলোড পদ্ধতি:
- সঠিক তথ্য প্রদর্শিত হলে পেজটি প্রিন্ট করতে Ctrl + P চাপুন।
- কিংবা ছবি দেখে পিডিএফ ফরম্যাটে সেভ করুন।
- মোবাইলে থাকলে Screenshot নিয়ে কপি সংরক্ষণ করতে পারেন।
যাচাই প্রক্রিয়ায় সাধারণ সমস্যাসমূহ ও সমাধান
| সমস্যা | সমাধান |
| ভুল জন্ম নিবন্ধন নম্বর | সঠিক নম্বরটি পুনরায় চেক করুন এবং ফর্মে প্রবেশ করান। |
| ভুল জন্ম তারিখ | সনদে উল্লিখিত তারিখ অনুযায়ী সঠিক ফরম্যাটে দিন (YYYY-MM-DD)। |
| সার্ভার সমস্যা | ওয়েবসাইট ব্যস্ত থাকলে কিছুক্ষণ পর পুনরায় চেষ্টা করুন। |
| ক্যাপচা ভুল | ক্যাপচা পুনরায় সঠিকভাবে পূরণ করুন। ক্যাপচা যোগ কিংবা বিয়োগের হতে পারে। |
(FAQ)
১) নাম দিয়ে জন্ম নিবন্ধন যাচাই করা যায়?
উত্তর: না, জন্ম নিবন্ধন যাচাই করার জন্য জন্ম নিবন্ধন নম্বর এবং জন্ম তারিখ প্রয়োজন। শুধুমাত্র নাম ব্যবহার করে যাচাই করা সম্ভব নয়।
2) জন্ম নিবন্ধন যাচাই ওয়েবসাইট লিংক কোনটি?
উত্তর: জন্ম নিবন্ধন যাচাই ওয়েবসাইট লিংক হলো bdris.gov.bd ।
৩) জন্ম নিবন্ধন সনদ যাচাই করার ফি কত?
উত্তর: বর্তমানে জন্ম সনদ যাচাই করার জন্য কোনো ফি প্রয়োজন হয় না। এই সেবা বাংলাদেশ সরকার বিনামূল্যে প্রদান করে। তবে কোন কম্পিউটারের দোকানে গেলে তারা কিছু টাকা নিতে পারে।
৪) জন্ম নিবন্ধন যাচাই করতে কি কি লাগে?
উত্তর: জন্ম নিবন্ধন যাচাই করতে জন্ম নিবন্ধন নম্বর ও জন্ম তারিখ লাগে।
Read More: Minnesota Vikings VS Dallas Cowboys Match Player Stats: Complete Breakdown & Key Performances
