বর্তমান সময়ে বাংলাদেশে খাটের ডিজাইনে আধুনিকতা, আরাম এবং স্থায়িত্বের সংমিশ্রণ বেশি দেখা যায়। একটি সুন্দর খাটে শুধু ঘুমের জায়গা নয় এটি ঘরের সৌন্দর্যের অন্যতম প্রতীক । বাংলাদেশের আধুনিক ঘরে এখন খাট মানেই শুধু ভারী কাঠ নয় বরং ডিজাইন, জায়গা বাঁচানো স্টাইল এবং বাজেট বান্দব উপকরণের সমন্বয়। বাংলাদেশ বাজারে পাওয়া যায় এমন কয়েকটি আধুনিক ডিজাইনে খাট নিচে দেওয়া হলো।
ফোল্ডেবল খাট
যারা ছোট জায়গায় থাকেন বা ঘরে অতিরিক্ত বিছানার প্রয়োজন হয়, তাদের জন্য ফোল্ডেবল খাট দারুণ সমাধান। এটি ভাঁজ করে রাখাও যায় আবার অতিথি এলে সহজেই খোলা যায়।
আনুমানিক দাম : ৭,০০০-১২,০০০ টাকা
বৈশিষ্ট্য:
- গেস্টরুমের জন্য আদর্শ
- ভাঁজযোগ্য কাঠামো
- পোর্টেবল ও লাইটওয়েট
- ছোট ফ্ল্যাট বা গেস্টরুম এর জন্য উপযুক্ত
কাঠের খাট
সবচেয়ে জনপ্রিয় এবং দীর্ঘস্থায়ী খাটে হলো কাঠের খাট। মহগনি, গামারি বা সেগুন কাঠে তৈরি এই খাট দেখতে যেমন সুন্দর, তেমনি টেকসইও।
আনুমানিক দাম: ১৫,০০০-৩০,০০০ টাকা
বৈশিষ্ট্য;
- শক্ত কাঠের কাঠামো
- প্রাকৃতিক পলিশ ও দীর্ঘস্থায়িত্ব
- রাজকীয় ডিজাইন ও কার্ভিং
- যাদের ক্লাসিক পছন্দ তাদের জন্য উপযুক্ত
স্টোরেজ খাট
যাদের ঘরে জায়গা কম, তাদের জন্য এটি আদর্শ সমাধান। নিচে ড্রয়ার বা লিফট আপ স্টোরেজ থাকায় কাপড়, বালিশ বা অন্যান্য জিনিস সহজে রাখা যায়।
আনুমানিক দাম: ১৮,০০০-২৫,০০০ টাকা
বৈশিষ্ট্য;
- ড্রয়ার সিস্টেম
- আধুনিক ডিজাইন
- স্থান সাশ্রয়ী ও স্টাইলিশ
- ছোট ফ্ল্যাট বা অ্যাপার্টেমেন্ট
মেলামাইন খাট
মেলামাইন খাট বর্তমানে সবচেয়ে বেশি বিক্রিত সাশ্রয়ী খাটগুলোর একটি। আধুনিক ঘরের জন্য হালকা, রঙিন ও সহজে পরিষ্কারযোগ্য এই খাটটি অসাধারণ জনপ্রিয়।
আনুমানিক দাম: ৮,০০০-১৫,০০০ টাকা
বৈশিষ্ট্য:
- বিভিন্ন রঙ ও ডিজাইন
- হালকা ওজন ও চকচকে ফিনিশ
- সহজে রক্ষণাবেক্ষন
- ছোট ঘর বা ভাড়ার বাসার জন্য
মেটাল ফ্রেম খাট
টেকসই, সাশ্রয়ী এবং ঝামেলামুক্ত মেটাল ফ্রেম খাট এখনো অনেকের প্রথম পছন্দ। বিশেষ করে একা থাকা বা ভাড়াটিয়া জীবনের জন্য।
আনুমানিক দাম: ৬,০০০-১২,০০০ টাকা
বৈশিষ্ট্য;
- স্টিল বা আয়রন ফ্রেম
- কমদামে দীর্ঘস্থায়ী ব্যবহার
- সহজে স্থানান্তর যোগ্য
প্লাটফর্ম খাট
এটি বর্তমানে সবচেয়ে ট্রেন্ডি ডিজাইনে একটি খাট। খাটের নিচে কোনো আলাদা ফ্রেম নেই একদম মাটির সমান্তরাল মিনিমাল লুক দেয়।
আনুমানিক দাম : ২০.০০০-৩০,০০০ টাকা
বৈশিষ্ট্য:
- আধুনিক লো-হাইট ডিজাইন
- পুরু কাঠের বেস
- ম্যাট্রেস সরাসরি রাখা যায়
- আধুনিক ফ্ল্যাট বা স্টুডিও রুম এর জন্য
হেডবোর্ড খাট
হেডবোর্ড খাট অন্যতম জনপ্রিয় ক্যাটাগরি। হেডবোর্ডে ফোম. লেদার বা কাঠের কার্ভিং যুক্ত থাকে, যা ঘরে আনে বিলাসবহুল লুক।
আনুমানিক দাম: ২৫,০০০-৪০,০০০ টাকা
বৈশিষ্ট্য:
- সফট প্যাডে হেডবোর্ড
- লাইট, ডায়মন্ড বাটন বা কাঠের কার্ভিং
- আধুনিক ও প্রিমিয়াম লুক
- মাস্টার বেডরুমের জন্য উপযুক্ত
বাচ্চাদের খাট
বাচ্চাদের জন্য ডিজাইন করা খাটগুলো সাধারণত রঙিন, কার্টুন বা থিমেটিক ডিজাইনের হয়।
আনুমানিক দাম: ১০,০০০-১৮,০০০ টাকা
বৈশিষ্ট্য:
- সেফটি গার্ড ও লো হাইট ডিজাইন
- আকর্ষণীয় রঙ ও থিম
- টেকসই কাঠের স্ট্রাকচার
- ৩-১২ বছরের শিশুদের জন্য
লেখকের শেষ কথা
খাট শুধু ঘুমের জায়গা নয় এটি আপনার স্টাইল, আরাম ও রুচির প্রতিফলন । খাটের সুন্দর্যো ঘরের সুন্দর্যো বাংলাদেশ বাজারে অনেক আধুনিক, স্টাইলিশ খাট পাওয়া যায় । তবে খাটের সুধু সুন্দর্যো দেখলে হবে না তার টিকসই এবং কেমন মজবুত সেটার বিষয়ে খেয়াল রাখতে হবে।
আরো পড়ুনঃ শিশুদের ডেঙ্গু জরের লক্ষণ ও চিকিৎসা, বিপদ সংকেত এবং পরিক্ষা

