নেইমার দ্য সিলভা জুনিয়রের জন্ম ৫ ফেব্রুয়ারি, ১৯৯২ ব্রাজিলের সাও পাওলো রাজ্যের মোগি দাস ক্রুজেস শহরে। প্যারিস সেন্ট জার্মেই তারকা বর্তমান বিশ্বের সবচেয়ে দামি ফরোয়ার্ড। বার্সেলোনায় খেলার সময় নিজেকে প্রতিষ্ঠা করেন বিশ্বের অন্যতম সেরা ফুটবলার হিসেবে। ব্রাজিলের খ্যাতনামা ক্লাব সান্তোসের যৃব প্রকল্পে বেড়ে উঠেছেন নেইমার। এক্লাবটির হয়েই পেশাদার ফুটবলে পা রাখেন ১৭ বছর বয়সে। সান্তোসের হয়ে টানা পাউলিস্তা জিতে নজর কাড়েন ইউরোপিয়ান ক্লাবগুলোর।
২০১১ সালে সান্তোসকে ৪৮ বছর পর জেতান লাতিন আমেরিকান ক্লাব ফুটবলের সেরা আসর কোপা লিবারোদোরেস। ২০১৩ সালে স্প্যানিশ ক্লাব বার্সেলোনায় পাঁচ বছরের চুক্তিতে যোগ দেওয়ার আগের দুই বছর জিতে নেন লাতিন আমেরিকার বর্ষসেরা খেলোয়াড়ের পুরষ্কার। ২০১৩-১৪ মৌসুমে লা লিগায় বার্সর হয়ে প্রতিযোগিতামূলক ম্যাজে অভিষেক ঘটে নেইমারের। বার্সার আক্রমণভাগে লিওনেল মেসি ও লুই সুয়ারেজের সঙ্গে জুটি বেঁধে আটটি শিরোপা জিতেছেন নেইমার। দুটি লা লিগা, তিনটি কোপা ডেল রে, একটি করে চ্যাম্পিয়নস লিগ, সুপার কোপা ডিএসপানা ও ফিফা ক্লাব বিশ্বকাপ।

২০১৪-১৫ মৌসুমে জিতেছেন মহাদেশীয় ট্রেবল লা লিগা, চ্যাম্পিয়নস লিগ ও কোপা ডেল রে। এর মধ্য দিয়ে ইতিহসের অষ্টম খেলোয়াড় হিসেবে দুটি মহাদেশীয় টুর্নামেন্ট জয়ের নজির গড়েন তিনি। এ দুটি টুর্নামেন্টের ফাইনালে গোল করা প্রথম খেলোয়াড়ও নেইমার। বার্সায় পরের মৌসুমে জিতেছেন ঘরোয় ডাবল্ ২০১৫ সালে ফিফা ব্যালন ডিঅর প্ররষ্কারে মেসি, রোনালদোর পর তৃতীয় হন নেইমার। বার্সায় থাকতে মেসি সুয়ারেজের সঙ্গে তাঁর জুটি খ্যাতি পেয়েছিল এমএসএন নামে। তৎকালীন ফুটবল বিশ্বের অন্যতম সেরা এই আক্রমণভাগ ২০১৪-১৫ মৌসুমে ১২২ গোল করেছিল। স্প্যানিশ ফটবলের ইতিহসে কোনোপ ত্রিফলা আক্রমণভাগের এটাই সরোবচ্চ গোলের রের্কড।
কিন্তু ২০১৭ সালের আগস্ট রেকর্ড ২২ কোটি ২০ লাখ ইউরো ট্রান্সফার ফি-তে বার্সা ছেড়ে নেইমার যোগ দেন প্যারিস সেন্ট জার্মইয়ে । এখণ পর্যন্ত এটাই বিশ্বের সবচেয়ে দামি ট্রান্সফার। পাঁচ বছরের চুক্তিতে পিএসজিতে যোগ দিয়েই জিতেছেন লিগ ওয়ান ও ফ্রেঞ্চ লিগ কাপ। তবে মৌসুমটা মাঠে থেতে শেষ করতে পারেননি। ২৫ ফেব্রুয়ারি অলিম্পিক মার্শেইয়ের বিপক্ষে পায়ের পাতার হড় ভেঙে নেন নেইমার। অস্ত্রোপচারের পর থেকেই মাঠের আইরে রয়েছেন ২৬ বছর বয়সী খেলোয়াড়টি। সম্মোহনী ড্রিবলিং, গতি, দুই পায়েই বল নিয়ন্ত্রনের ক্ষমতা আর নিখুঁত ফিনিশিংয়ের জন্য নেইমার নজর কেড়েছিলেন শৈশবেই।
২০১০ বিশ্বকাপ ব্রাজিল দলে তাঁকে অর্ন্তভুক্তির অনুরোধ করেছিলেন পেলে ও রোমারিও। কিন্তু সেবার ভাগ্যে শিঁকে না ছিঁড়লেও খেলেছেন ২০১৪ বিশ্বকাপ। ব্রাজিলের ইতিহসে চতুর্থ সর্বোচ্চ ৮৩ স্যাচে ৫৩ গোল এ গোলদাতা ফিফা কনফেডারেশনস ২০১৩ কাপ ও অলিম্পিকে সোনা ২০১৬ ছাড়া বড় কোনো সাফল্য পাননি। ২০১০ সালের ১০ আগষ্ট ১৮ বছর বয়স তাঁর অভিষেক ঘটে ব্রাজিলের জার্সিতে। ২০১৪ সালে ঘরের মাঠে বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত ৪ গোল করেছিলেন নেইমার। কলম্বিয়ার বিপক্ষে সেই ম্যাচে মারাত্তক চোট পাওয়ায় সেমিফফাইনাল খেলতে পারেননি। সেমিতে জার্মানির কাছে ১-৭ গোলের ঐতিহাসিক পরাজয় বরণ করে ব্রাজিল।
সেই বিশ্বকাপের সেরা একাদশ জায়গা করে নেওয়ার সঙ্গে ব্রোঞ্জ বুট জেতেন নেইমার। ২০১৫ কোপা আমেরিকায় সেভাবে ভালো করতে পারেননি। কোর্য়াটার ফাইনাল থেকেই বিদায় নিয় ব্রাজিল। ব্রাজিলের রাস্তায় স্ট্রিট ফুটবল ও ফুটসাল খেলে বেড়ে উঠেছেন নেইমার। তাঁর বাবা নেইমার সিনিয়র নিজেও ফুটবলার ছিলেন। মায়ের নাম নাদিন সিলভা। শৈশবে দারিদ্রতার শিকার হলেও ফুটবল প্রতিভয় ভাগ্য পাল্টে ফেলেন নেইমার। ১৬ বছর বয়সে তাঁর আয় ছিল মাসিক ১ লাখ ২৫ হাজার রিয়াল। পরের বছর করেন প্রথমে স্পন্সর চুক্তি।
লেখকের শেষ কথা
সেই বিশ্বকাপের সেরা একাদশে জায়গা করে নেওয়ার সঙ্গে ব্রোঞ্জ বুট জেতেন নেইমার। ২০১৫ কোপা আমেরিকায় সেভাবে ভালো করতে পারেননি। কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নেয় ব্রাজিল। ব্রাজিল রাস্তায় স্ট্রিট ফুটবল ও ফুটসাল খেলে বেড়ে উঠেছেন নেইমার। তাঁর বাবা নেইমার সিনিয়র নিজেও ফুটবলার ছিলেন। মায়ের নাম নাদিন সিলভা। শৈশবে দারিদ্রতার শিকার হলেও ফুটবল প্রতিভায় ভাগ্র পাল্টে ফেলেন নেইমার।
আরো পড়ুনঃ ব্রাজিল জাতীয় ফুটবল দল: ব্রাজিল দল ষষ্ঠ ট্রফি কত সালে পাবে?
