বাপের রাস্তা গেম: ঢাকার যানজট নিয়ে গেম, কীভাবে খেলবেন?

বাপের রাস্তা গেম

আপনি কি বাপের রাস্তা গেম সম্পকে জানতে চাচ্ছেন তাহলে এই পোস্টটি আপনার জন্য।  ঢাকার রাস্তায় উল্টো পথে চলা, অনবরত হর্ন বাজানো, পথচারীকে বিজদে ফেলা কিংবা অন্য গাড়িকে ধাক্কা দেওয়ার দৃশ্য অনেকের কাছেই পরিচিত। এবার সড়কের এমন বিশৃ্ঙ্খল অভিজ্ঞতাই এসেছে একটি ব্যতিক্রমী অনলাইন গেমে, নাম ‘বাপের রাস্তা’। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর গেমটি নিয়ে আগ্রহ তৈরি হয়েছে বাংলাদেশের ইন্টারনেট ব্যবহারকারীদের মধ্যে। 

গেমটিতে খেলোয়াড়কে ব্যাটারিচালিত অটোরিকশার চালকের ভূমিকায় নামতে হয়। ঢাকার পরিচিত পরিবেশে গাড়ি চালানো, নানা বাধার মুখোমুখি হওয়া এবং বিশৃঙ্খলার পরিণতি দেখার মধ্য দিয়ে এগিয়ে চলে খেলা। তবে এটি শুধু বিনোদনের জন্য তৈরি নয়: দেশের সড়কে নিয়ম না মানার প্রবণতাকেও ব্যঙ্গাত্মকাবে তুলে ধরেছে গেমটি। 

কে তৈরি করেছেন “বাপের রাস্তা”

গেমটির নির্মাতা সফটওয়্যার প্রকৌশলী ওমর ফারুক রিয়াদ। তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইন্জিনিয়ারিং বিষয়ে পড়াশোনা করেছেন। বর্তমানে একটি বেসরকারি প্রতিষ্ঠানে প্রকৌশলী হিসেবে কাজ করছেন। গেম তৈরির পেছনে রয়েছে তার প্রতিদিনের যাতায়াতের অভিজ্ঞতা। মহাখালীতে বাসা থেকে মিরপুরে অফিসে যাওয়ার পথে তিনি প্রায়ই অটোরিকশার উল্টো পথে চলা, অপ্রয়োজনে হর্ন বাজানো এবং পথচারীদের ঝুঁকিতে ফেলার মতো ঘটনা দেখতেন।

এসব অভিজ্ঞতা থেকেই পরিচিতহ সমস্যাগুলোকে গেমের মাধ্যমে তুলে ধরার চিন্তা আসে। নির্মাতার বক্তব্য অনুযায়ী, অটোরিকশাচালকদের প্রতি ব্যক্তিগত বিরূপ মনোভাব থেকে গেমটি তৈরি করা হয়নি। বরং তার উদ্দেশ্য সড়কে নিয়মকানুন মেনে চলা এবং অনিয়মের জবাবদিহির বিষয়টি সামনে আনা। 

বাপের রাস্তা গেম

কিভাবে তৈরি হলো গেমটি

গেমটি তৈরি করতে ওমর ফারুক রিয়াদের প্রায় দুই সপ্তাহ সময় লেগেছে। প্রচলিত কোনো তৈরি গেম ইন্জিন ব্যবহার না করে তিনি HTML, CSS এবং JavaScript দিয়ে এটি তৈরি করেছেন। ত্রিমাত্রিক দৃশ্য তৈরিতে র্ববহার করা হয়েছে Three.js প্রযুক্তি। 

গেমটির বিশেষত্ব হলো, এতে ঢাকার পরিবেশকে চেনা কিছু উপাদানের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। রয়েছে রিকশাচিত্র, ফ্লাইওভার, মেট্রোরেলের পিলারে আঁকা ছবি, শহীদ মিনার, শাহবাগের ফুলের দোকান এবং আনন্দ সিনেমা হলে মতো পরিচিত স্থাপনা। ফলে সাধারণ কোনো গাড়ি চালানোর গেমের বদলে এখানে স্থানীয় শহুরে জীবনের পরিচিত দৃশ্য দেখা যায়। 

কিভাবে খেলবেন “বাপের রাস্তা”?

  • গেমের ওয়েবসাইটে প্রবেশ করুন: ব্রাউজারে baperrasta.com খুলুন। এটি ওয়েবভিত্তিক গেম, তাই খেলার জন্য আলাদা অ্যাপ ইনস্টল করার প্রয়োজন নেই।
  • ‘রাস্তায় নামুন’ অপশনে চাপ দিন: গেমের শুরুর পর্দায় ‘রাস্তায় নামুন’ লেখা অপশনে চাপ দিলে খেলা শুরু হবে। এরপর আপনাকে অটোরিকশাচালকের ভূমিকায় ঢাকার সড়কে চলতে হবে। 
  • সড়কের বাধা ও গেমের পরিস্থিতি সামলাস: গেমে অন্য যাগবাহন ও পথচারীর সঙ্গে সংঘর্ষ, হর্ন এবং ‘শব্দ বোমা’ নামে মজার একটি অপশন রয়েছে। সংঘর্ষের পর ক্ষয়ক্ষতির হিসাব দেখানো হয়। খেলায় কীভাবে গাড়ি নিয়ন্ত্রণ করতে হবে, তা পর্দায় দেওয়া নির্দেশনা দেখে অনুসরণ করুন।
  • খেলার শেষের মজার ফলাফল দেখুন: গেমে বিশৃঙ্খলা বাড়লে ‘জাতীয় ক্ষতির পয়েন্টেও বাড়ে। ক্ষুব্ধ লোকজন অটোরিকশাচালককে ধরে ফেললে খেলা শেষ হয়ে যায়। এরপর ‘দৈনিক যানজট’ নামে কাল্পনিক পত্রিকার শিরোনামে খেলার কীর্তি তুলে ধরা হয়। 

মোবাইলে গেমটি ডাউনলোড করবেন কিভাবে?

‘বাপের রাস্তা’ মূলত ব্রাউজারে খেলার জন্য তৈরি। তাই এটি খেলতে গুগল প্লে স্টোর বা অ্যাপল অ্যাপ স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করার প্রয়োজন নেই। 

  • অ্যান্ড্রয়েড ফোনে: ক্রোম বা অন্য ব্রাউজার খুলে baperrasta.com ওয়েবেসাইটে যান এবং খেলা শুরু করুন। 
  • আইফোনে: সাফারি বা অন্য সমর্থিত ব্রাউজার দিয়ে ওয়েবসাইটটি খুলুন। 
  • কম্পিউটারে: ক্রোম বা অন্য আধুনিক ব্রাউজারে ওয়েবসাইটে প্রবেশ করে খেলতে পারবেন। 

লেখকের শেষ কথা

গেমের মধ্যে শুধু যানবাহন চালানোর বিষয়টিই নয়, সড়কের বিভিন্ন অনিয়ম নিয়ে হাস্যরসও রয়েছে। হর্ন বাজানোর পাশাপাশি ‘শব্দ বোমা’ অপশনে চাপ দিলে শোনা যায় ‘খাইছি তোরে’ কিংবা সানডে মানডে ক্লোজ কইরা দিমু-এর মতো সংলাপ। আবার কিছু পরিস্থিতিতে পুলিশকে ‘চা-পানি’ দেওয়ার মতো বিষয়ও ব্যঙ্গের ছলে তুলে ধরা হয়েছে। 

আরো পড়ুনঃ ক্রেজি টাইমে যেভাবে ফিচার রাউন্ডগুলো কাজ করে

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *