কিডনি রোগের লক্ষণ কী? শরীরে যেসব পরিবর্তন দেখলে শতর্ক হবেন

কিডনি রোগের লক্ষণ কী? শরীরে যেসব পরিবর্তন দেখলে শতর্ক হবেন

আপনি কি কিডনি রোগের লক্ষণ গুলো  জানতে চাচ্ছেন তাহলে এই পোস্টটি আপনার জন্য।  কিডনি মানবদেহের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্গ। শরীর থেকে ক্ষতিকর বর্জ্য পদার্থ ও অতিরিক্ত পানি বের করে দেওয়া, রক্তচাপ নিয়ন্তণে সহায়তা করা এবং শরীরের বিভিন্ন খনিজ উপাদানের ভারসাম্য বজায় রাখার মতো গুরুত্বপূর্ন কাজ করে কিডনি। ‍কিন্তু কোনো কারণে কিডনির কার্যক্ষমতা কমে গেলে শরীরে নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে। 

কিডনি রোগ প্রায়শই প্রাথমিক পর্যায়ে স্পষ্ট লক্ষণ ছাড়াই নীরবে বিকাশ করে অনেক লোক বুঝতে পারে না যতক্ষণ না ক্ষতিটি ইতিমধ্যে তাদের স্বাস্থ্যের উপর প্রভাব ফেলতে শুরু করে না। আপনি যদি সব সময় ক্লান্ত বোধ করেন, প্রস্রাবের পরিবর্তন লক্ষ্য করেন বা আপনার পা, হাত বা মুখের ফোলাভাব ছাড়াই দেখতে পান তবে আপনার শরীর আপনাকে সতর্ক করে দিতে পারে। এগুলি কিডনি রোগের প্রাথমিক লক্ষণ হতে পারে যা উপেক্ষা করা উচিত নয়। 

কিডনি রোগের সাধারণ লক্ষণ

কিডনির সমস্যা বাড়াতে থাকলে শরীরে বিভিন্ন ধরনের উপসর্গ দেথা দিতে পারে। উল্লেখযোগ্য লক্ষণগুলো হলো: 

  • প্রস্রাবের পরিমাণ ও অভ্যাস পরিবর্তন: কিডনির সমস্যায় প্রস্রাবের স্বাভাবিক অভ্যাস পরিবর্তিত হতে পারে। যেমন রাতে বারবর প্রস্রাব হওয়া, স্বাভাবিকের তুলনায় প্রস্রাবের পরিমাণে অস্বাভাবিক পরিবর্তন দেখা দেওয়া। 
  • প্রস্রাবে অতিরিক্ত ফেনা হওয়া: প্রস্রাবে বারবার অস্বাভাবিক ফেনা দেখা গেলে সতর্ক হওয়া উচিত। এটি প্রস্রারেব সঙ্গে প্রোটিন বের হওয়ার লক্ষণ হতে পারে, যা কিডনির ফিল্টার ক্ষতিগ্রস্থ হওয়ার ইঙ্গিত দিতে পারে। 
  • প্রস্রাবের সঙ্গে রক্ত যাওয়া: প্রস্রাবের রং লাল, বাদামি বা চায়ের মতো গাঢ় হলে তা অবহেলা করা উচিত নয়। প্রস্রাবে রক্ত যাওয়ার পেছনে কিডনি বা মূত্তনালির বিভিন্ন সমস্যা থাকতে পারে। 
  • হাত-পা ও মুখ ফুলে যাওয়া: কিডনি শরীরে থেকে অতিরিক্ত পানি ও লবণ বের করতে না পারলে শরীরে পানি জমতে পারে। এর ফলে পায়ের পাতা, গোড়ালি, হাত কিংবা মুখ ফুলে যেতে পারে। বিশেষ করে সকালে চোখের চারপাশ ফুলে থাকা একটি সতর্কতামূলক লক্ষণ হতে পারে। 
  • অতিরিক্ত ক্লান্তি ও দুর্বলতা: কিডনির কার্যক্ষমতা কমে গেলে শরীরে বর্জ্য পদার্থ জমতে পারে এবং রক্তস্বল্পতাও দেখা দিতে পারে। ফলে পর্যাপ্ত বিশ্রামের পরও ক্লান্তি, দুর্বলতা ও কাজে মনোযোদের অভাব অনুভূত হতে পারে। 
  • বমি বমি ভাব ও ক্ষুধামন্দা: কিডনি ঠিকভাবে কাজ না করলে শরীরে বর্জ্য পদার্থ জমে বমি বমি ভাব, বমি, খাবারে অরুচি এবং ওজন কমে যাওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে। 
  • ত্বকে চুলকানি ও শুষ্কতা: কিডনির রোগ উন্নত পর্যায়ে পৌছালে শরীরে খনিজ ও বর্জ্য পদার্থের ভারসাম্য নষ্ট হতে পারে। এতে ত্বক শুষ্ক হওয়া এবং শরীরের বিভিন্ন স্থানে দীর্ঘস্থায়ী চুলকানি দেখা দিতে পারে।
  • শ্বাসকাষ্ট হওয়া: শরীরে অতিরিক্ত তরল জমে গেলে ফুসফুসেও পানি জমার সমস্যা হতে পারে। এর ফলে শ্বাস নিতে কষ্ট, অল্প পরিশ্রমেই হাঁপিয়ে যাওয়া কিংবা শুয়ে থাকলে শ্বাসকষ্ট বেড়ে যাওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে।
  • মনোযোগ ও চিন্তাভাবনায় সমস্যা: কিডনি রোগের উন্নত পর্যায়ে রক্তে বর্জ্য পদার্থ ও বিভিন্ন খনিজের ভারসাম্য নষ্ট হওয়ার কারণে মনোযোগ কমে যাওয়া, মাথা ঝিমঝিম করা এবং চিন্তাভাবনায় অসুবিধা হতে পারে। 

কিডনি রোগের সাধারণ লক্ষণ

কিডনি রোগ হওয়ার প্রধান কারণ

কিডনি রোদের পেছনে বিভিন্ন কারণ থাকতে পারে। এর মধ্যে ‍উল্লেখযোগ্য হলো:

  • উচ্চ রক্তচাপ: 
  • বারবার কিডনি বা মূত্রনালির সংক্রমণ। 
  • কিডনিতে পাথর বা প্রস্রাব চলাচলে বাধা। 
  • দীর্ঘদিনের অনিয়ন্ত্রিত ডায়াবেটিস। 
  •  দীর্ঘদিন চিকিৎসকের পরামর্শ ছাড়া কিছু ব্যথানাশক ওষুধ সেবন। 
  • কিডনির প্রদাহ। 
  • বংশগত কিডনি রোগ। 

বিশেষ করে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপে আক্রান্ত ব্যক্তিদের কিডনির স্বাস্থ্য নিয়মিত পরীক্ষা করা উচিত। 

কখন চিকিৎসকের পরামর্শ নিবেন

প্রস্রাবে রক্ত দেখা গেলে, বারবার প্রস্রাবে ফেনা হলে, শরীর ফুরে গেলে, প্রস্রাবের পরিমাণ অস্বাভাবিকভাবে কমে গেলে কিংবা দীর্ঘদিন অকারণে ক্লান্তি ও দুর্বলতা থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। প্রস্রাব একেবারে বন্ধ হয়ে যাওয়া, তীব্র শ্বাসকষ্ট, বুকে ব্যথা বা অচেতন হয়ে যাওয়ার মতো সমস্যা দেখা দিরে দ্রুত জরুরি চিকিৎসা নিতে হবে। 

লেখকের শেষ কথা 

কিডনির রোগ একটি নীরব স্বাস্থ্যঝুঁকি, কারণ প্রাথমিক পর্যায়ে অনেক রোগীর শরীরে কোনো লক্ষণ প্রকাশ পায় না। তাই শুধু উপসর্গের ওপর নির্ভর করে কিডনির সুস্থতা নিশ্চিত করা সম্ভব নয়। বিশেষ করে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ এবং পারিবারিক কিডনি রোদের ইতিহাস থাকরে নিয়মিত পরীক্ষা করানো জরুরি। সময়মতো রোগ শনাক্ত ও চিকিৎসা শুরু করা গেলে কিডনির ক্ষতি ধীর করা এবং গুরুতর জটিলতার ঝুঁকি কমানো সম্ভব। 

আরো পড়ুনঃ হেলেঞ্চা শাক এর পুষ্টিগুণ ও উপকারিতা কী কী?

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *