আমরা প্রত্যেকে হয়তো কমবেশি হেলেঞ্চা শাক গাছ চিনে থাকতে পারি কিন্তু এর উপকারিতা সম্পর্কে আমরা ঠিক কয়জন জানি? আমরা বেশিরভাগ মানুষই এমন অনেক গাছ রয়েছে যেগুলোর উপকারিতা সম্পর্কে আমরা কেউই সঠিকভাবে জানি না। কিন্তু আমাদের চোখের সামনেই সেই গাছগুলো ধীরে ধীরে বড় হতে থাকে। তবে আগের দিনের মানুষ মানে আমাদের দাদি নানি কিংবা তারও আগের দিনের মানুষ এরা কিন্তু এসব গাছের উপকারিতা সম্পর্কে কমবেশি জানেন।
কারণ তখন ডাক্তার ছিল না থাকলেও হাতেগোনা একজন কিংবা দুইজন। আর তখন মানুষের অভাবও ছির যে কোন কিছু হরে ডাক্তার দেখাবে সে উপায়ও ছিল না। এজন্য আগের দিনের মানুষ এ সমস্ত গাছের রস কিংবা পাতা এসব কিছুই মূলত ঔষধ হিসেবে খেয়ে থাকতেন। কিন্তু এখন অতিরিক্ত পরিমাণ ডাক্তার হওয়াই আমরা কোন কিছু হলেই ডাক্তারের কাছে চলে যায় কিন্তু বাড়িতে আমরা কখনই প্রাথমিক চিকিৎসা করে দেখি না।
হেলেঞ্চা শাক এর পুষ্টি উপাদান
হেলেঞ্চাতে শতকরা ২.৯ ভাগ প্রোটিন, ০.২ ভাগ ফ্যাট, ৫.৫ ভাগ শর্করা, এবং ২.২ ভাগ লবণ আছে। এছাড়া এতে প্রচুর ভিটামিন এ আছে। ঔষধি গুণ। হেলেঞ্চা ভেষজ চিকিৎসায় কোষ্ঠকাঠিন্য, হাঁপানি, স্নায়ুরোগ, বাতের ব্যথা, ঘামাচি, হাত-পা জ্বালা ইত্যাদিতে ব্যবহৃত হয়ে থাকে। আধুনিক বৈজ্ঞানিক গবেষণাতেও এর অনেক গুণ পাওয়া গেছে যেমন: এন্টি অক্সিডেন্ট, জীবানু নাশক, ব্যথা নাশক, ডায়ারিয়া হ্রাস, স্নায়ু উত্তেজনা প্রশমন ইত্যাদি।
হেলেঞ্চা শাক এর উপকারিতা
আপনি যদি সর্দি কাশিতে ভুগে থাকেন তাহলে এই অস্বাস্তিকর সর্দি কাশি থেকে রেহাই পেতে পারেন এই শাকের মাধ্যমে। এতে থাকা অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান আমাদের সর্দি কাশি কামায় এবং বুকে জমে থাকা কফ নরম করতে সহায়তা করে। অনেক দিন ধরে জ্বরে আক্রান্ত থাকলে এটি খেলে আপনার জ্বর তাড়াতাড়ি সেরে যাওয়ার সম্ভবনা থাকে। এটি খাওয়ার ফলে জ্বর দ্রুত সেরে যায় এবং আপনার শরীর ফুরফুরে হয়ে উঠে।
অনেক সময় আপনার শরীরে ব্যাথা হয় এবং বাতের ব্যাথায় কষ্ট পেয়ে থাকেন। এই সব সমস্যায় হেলেঞ্চা একটি কার্যকারী ওষধ হিসেবে কাজ করে। এই শাকে থাকা কিছু রাসায়কিক উপাদান এবং হালকা তিতা স্বাদের জন্য শরীরের যেকোন ব্যাথা খুব দ্রুত ভালো হয়ে যায়। আমরা একটানা এক স্থানে অনেক সময় ধরে বসে থাকলে বা শুয়ে থাকরে কোমর বা দুই পা ফুলে যায়। অনেক সময় ব্যাথা হয় বা অবস হয়ে পড়ে। নিয়মিত হেলেঞ্চা শাক খেলে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়।
আমাদের জিবে অনেক সময় সাদা রঙের স্তর পড়ে। এর ফলে জিব ভারি ভারি মনে হয় এবং খাবারের স্বাদ ঠিক মত পাওয়া যায় না। এ সময় হিলেঞ্চা শাক খেলে এটি অনেক কমে যায়। হেলেঞ্চা শাক খাবারের রুচি ফিরে পেতে সাহায্য করে থাকে।
হেলেঞ্চা গাছের উপকারিতা
- হেরেঞ্চা শাক দিয়ে ভাত খেলে যেমন ক্ষুধা বাড়ে তেমনি মুখে রুচিও ফিরে আসে।
- কোষ্ঠকাঠিন্য রোগেও ভেষজ চিকিৎসায় হেলেঞ্চা খুবই ব্যবহৃত হয়।
- নিয়মিত হেলেঞ্চা শাক খেলে রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ বৃদ্ধি পায়।
- ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রেও কিন্তু হেলেঞ্চা বেশ উপকারী একটি শাক। ডায়াবেটিস রোগীরা যদি প্রতিদিন হেলেঞ্চা শাক রান্না কিংবা রস করে খান তাহরে কিন্তু তাদের অনেক উপকার আসে।
- হাতে এবং পায়ের তলা জ্বালা করলে হেলেঞ্চা খুবই উপকারে আসে।
- এছাড়াও ব্রঙ্কাইটিস রোগেও কিন্তু হেলেঞ্চা খুবই ব্যবহৃত হয়।
- ডায়রিয়া হলেও কিন্তু হেলেঞ্চা ভেষজ চিকিৎসায় খুবই উপকারে আসে।
অবশেষে বলবো হেলেঞ্চা খুবই উপকারী একটি শাক। যে শাক খেলে আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকার হয়।
লেখাকের শেষ কথা
হেলেঞ্চা আমরা বিভিন্নভাবে রান্না করেও খেতে পারি। যেমন হেলেঞ্চা শাক ভাজি করে খেতে পারি আবার হেলেঞ্চা শাক ভর্তা করেও খেতে পারি। এছাড়াও হেলেঞ্চা শাক মাছ দিয়ে ঝোল করেও খেতে পারি। আর হেলেঞ্চা খেতে কিন্তু খুবই সুস্বাদু লাগে। এটি স্বাদে তেতো হলেও এর উপকারিতা অনেক বেশি।
আরো পড়ুনঃ মধু খাওয়ার উপকারিতা ও অপকারিতা: প্রতিদিন মধু খেলে কি হয়?

