নাপা প্যারাসিটামল ৫০০ এর কাজ কি কাজ করে তা জানতে চাচ্ছেন তাহলে এই পোস্টটি আপনার জন্য। নাপা ৫০০ হলো একটি বহুল ব্যবহৃত এনালজেসিক ও অ্যান্টিপাইরেটিক ওষুধ যাতে রয়েছে প্যারাসিটামল ৫০০ মি.গ্রা.। এটি মূলত সাধারণ জ্বর এবং মৃদু থেকে মাঝারি ধরনের ব্যাথা উপশমে ব্যবহৃত হয়। বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড কর্তৃক উৎপাদিত নাপা ৫০০ বাংলাদেশের প্রতিটি ঘরে একটি অতি পরিচিত এবং বিশ্বস্ত নাম।
বাংলাদেশে ব্যাথানাশক এবং জ্বরের ওষুধ হিসেবে নাপা নামটির সাথে ছোট বড় সবাই পরিচিত। এটি মূলত প্যারাসিটামল গ্রুপের একটি ওষুধ যা বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস বাজারজাত করে। সাধারণ মাথা ব্যাথা থেকে শুরু করে তীব্র জ্বর সবক্ষেত্রেই নাপা আমাদের প্রথম পছন্দ। কিন্তু এই ওষুধের উপকারিতা কী এবং এটি শরীবে কীভাবে কাজ করে, তা নিয়ে বিস্তারিত জানা জরুরি।
নাপা ৫০০ কী কাজে ব্যবহৃত হয়
প্যারাসিটামল ব্যথানাশক হিসেবে অত্যন্ত নিরাপদ যদি তা সঠিক মাত্রায় সেবন করা হয়। এটি পাকস্থলীর কোনো ক্ষতি করে না বললেই চলে। এর নিরাপত্তা এবং কার্যকারিতা সম্পর্কে বিস্তারিত জানুন। নাপা ৫০০ প্রধানত শরীরের নিচের সমস্যাগুলোতে দ্রুত উপশম দিতে ব্যবহৃত হয়।
- ব্যথা নিরাময়ে: মাথা ব্যথা, দাঁত ব্যথা, কানের ব্যথা এবং স্নায়বিক ব্যথায়।
- অস্টিওআর্থ্রাইটিস: হাড়ের জোড় বা জয়েন্টেন মৃদু ব্যথা উপশমে।
- জ্বর উপশমে: সাধারণ সর্দি জ্বর, ইনফ্লুয়েঞ্জা বা যোকোনো ধরনের জ্বরের তাপমাত্রা কমাতে
- শারীরিক ব্যথা: পেশির ব্যথা, পিঠে ব্যথা এবং ঋতুস্রাবজনিত ব্যথায়।
সেবন মাত্রা
প্রাপ্তবয়স্ক এবং ১২ বছর বা তার বেশি বয়সী শিশুদের জন্য সাধারণ ডোজ হলো ১ থেকে ২ টি ট্যাবলেট প্রতি ৪ থেকে ৬ ঘন্টা অন্তর।
- শিশুদের ক্ষেত্রে: শিশুদের জন্য নাপা সিরাপ বা ড্রপ বেশি কার্যকর যা ওজন অনুযায়ী বিশেষজ্ঞ ডাক্তার নির্ধারণ করবেন।
- সর্বোচ্চ মাত্রা: ২৪ ঘন্টায় ৮টি ট্যাবলেটের ৪গ্রাম বেশি সেবন করা কোনোভাবেই উচিত নয়।
- সেবন বিধি: এটি খাবারের আগে বা পরে পানি দিয়ে সেবন করা যায়। তবে ভরা পেটে সেবন করলে পাকস্থলীর অস্বস্তি হওয়ার ঝুঁকি কম থাকে।
পার্শ্বপ্রতিক্রিয়া
প্যারাসিটামলের ওভারডোজ লিভারের স্থায়ী ক্ষতি করতে পারে। তাই একাধিক ওষুধ খাওয়ার সময় খেয়াল রাখতে হবে তাতে প্যারাসিটামল আছে কিনা বিস্তারিত জানুন। নির্দেশিত মাত্রায় সেবন করলে নাপা ৫০০ এর পার্শ্বপ্রতিক্রিয়া খুবই সামান্য । তবে কিছু ক্ষেত্রে দেখা দেতে পারে।
- বমি বমি ভাব।
- ত্বকে লালচে ভাব বা র্যাশ।
- খুবই বিরল ক্ষেত্রে লিভারের সমস্যা যদি মাত্রাতিরিক্ত সেবন করা হয়।
সতর্কতা ও সাবধানতা
- অ্যালকোহল: নিয়মিত অ্যালকোহল পানের অভ্যাস থাকলে প্যারাসিটামল সেবনে লিভারের ঝুঁকি বেড়ে যায় ।
- গর্ভাবস্থা ও স্তন্যদানকাল: গর্ভাবস্থায় জ্বর বা ব্যথার জন্য নাপা বা প্যারাসিটামল সবচেয়ে নিরাপদ হিসেবে বিবেচিত, তবে সেবনের আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া ভালো।
- লিভার ও কিডনির সমস্যা: যাদের লিভার বা কিডনির গুরুতর অসুখ আছে, তারা ডাক্তারের পরামর্শ ছাড়া এটি সেবন করবেন না।
FAQ
- নাপা ৫০০ কাজ করতে কত সময় নেয়?
সেবনের ৩০ থেকে ৬০ মিনিটের মধ্যেই এটি কাজ শুরু করে এবং এর প্রভাব ৪ থেকে ৬ ঘন্টা পর্যন্ত থাকে। - খালি পেটে কি নাপা ৫০০ খাওয়া যায়?
হ্যাঁ, এটি খালি পেটে যাওয়া যায়। তবে গ্যাস্ট্রিকের সমস্যা থাকলে কিছু খাওয়ার পর সেবন করা ভালো - বাংলাদেশে নাপা ৫০০ এর বিবল্প কী আছে?
জনপ্রিয়, কিছু বিকল্প হলো এইস, প্যানাডল, রোনোভা, এবং ফাস্ট। - দিনে সর্বোচ্চ কয়টি নাপা খাওয়া যায়?
একজন সুস্থ প্রাপ্তবয়স্ক মানুষ ২৪ ঘন্টার সর্বোচ্চ টি নাপা ৫০০ ট্যাবলেট খেতে পারেন, তবে ৪-৬ ঘন্টার ব্যবধান রাখা জরুরি। - গর্ভাবস্থায় কি নাপা খাওয়া নিরাপদ?
বিশেষজ্ঞ ডাক্তারদের মতে গর্ভাবস্থায় সীমিত মাত্রায় নাপা বা প্যারাসিটামল সেবন করা নিরাপদ।
লেখকের শেষ কথা
প্যারাসিটামল ব্যথানাশক হিসেবে অত্যন্ত নিরাপদ যদি তা সঠিক মাত্রায় সেবন করা হয়। এটি পাকস্থলীর কোনো ক্ষতি করে না বললেই চলে। এটি কেবল শিক্ষামূলক তথ্য, এটি কোনোভাবেই পেশাদার চিকিৎসার বিকল্প নয়। যেকোনো ওষুধ শুরু বা বন্ধ করার আগে অবশ্যই একজন নিবন্ধিত চিকিৎসকের পরামর্শ নিনৎ।
আরো পড়ুনঃ সুষম খাদ্য তালিকা: কী কী খাবার প্রতিদিন খাওয়া উচিত

