আপনি কি fexo 120 এর কাজ কি সে সম্পর্কে জানতে চাচ্ছেন তাহলে এই পোস্টটি আপনার জন্য। ফেক্সো ১২০ হলো একটি বহুল ব্যবহৃত অ্যান্টিহিস্টামিন ওষুধ যাতে মূল উপাদান হিসেবে রয়েছে ফেক্সোফেনাডিন হাইড্রোক্লোরাইড। এটি মূলত অ্যালার্জির উপসর্গ থেকে দ্রুত এবং ঝিমুনি-মুক্ত উপশম দেওয়ার জন্য তৈরি করা হয়েছে। অ্যারিস্টোফার্মা লিমিটেড কর্তৃক উৎপাদিত ফেক্সো ১২০ হলো একটি দ্বিতীয় প্রজন্মের ওষুধ, যা রোগীকে দৈনন্দিন কাজকর্মে ব্যাঘাত না ঘটিয়েই অ্যালার্জি থেকে মুক্তি দেয়।
ফেক্সো ১২০ কী কাজে ব্যবহৃত হয়?
ফেক্সো ১২০-এ আছে ফেক্সোফেনাডিন ১২০ মি.গ্রা. এবং এটি প্রধানত নিচের সমস্যাগুলোতে ব্যবহৃত হয়।
- সিজনাল অ্যালার্জিক রাইনাইটিস: হাঁচি, নাক দিয়ে পানি পড়া, নাক চুলকানো এবং চোখ দিয়ে পানি পড়ার সমস্যায়।
- ক্রনিকে আর্টিকারিয়া: দীর্ঘস্থায়ী চুলকানি বা ত্বকে লাল চাকা বা আমবাতের চিকিৎসায়।
- পরিবেশদত অ্যালার্জি: ধুলাবালি, পোষা প্রাণীর লোম বা ছত্রাক থেকে হওয়া অ্যালার্জি উপশমে।
- গবেষণা তথ্য: অন্যান্য অনেক অ্যান্টিহিস্টামিনের তুলনায় ফেক্সো ১২০ মস্তিষ্কে প্রভাব ফেলে না, তাই এটি সেবনে সাধারণত ঘুম পায় না।
সেবন মাত্রা
প্রাপ্তবয়স্ক এবং ১২ বছর বা তার বেশি বয়সী শিশুদের জন্য সাধারণ ডোজ হলো প্রতিদিন একটি ১২০ মি.গ্রা. ট্যাবলেট (দিনে একবার)
- সেবন বিধি: ট্যাবলেটটি পর্যাপ্ত পানির সাথে সেবন করার পরামর্শ দেওয়া হয়।
- সতর্কতা: ফলের রস (যেমন: কমলা, আঙ্গুর বা আপেলের রস) দিয়ে এই ওষুধ খাবেন না, কারণ এতে ওষুধের কার্যকারিতা অনেক কমে যায়।
পার্শ্বপ্রতিক্রিয়া
ফেক্সোফেনডিন একটি নন-সেডেটিং ওষুধ হিসেবে স্বীকৃত। এটি ড্রাইভ করার ক্ষমতা বা মস্তিষ্কর কগনিটিভ ফাংশনে কোনো নেতিবাচক প্রভাব ফেলে না। ন্যাশনাল লাইব্রেরি অফ মেডিসিন এর তথ্যমতে, এটি অ্যালার্জির চিকিৎসায় অন্যতম নিরাপদ বিকল্প। ফেক্সো ১২০ অত্যন্ত নিরাপদ একটি ওষুধ। তবে কিছু ক্ষেত্রে সামান্য কিছু লক্ষণ দেখা দিতে পারে:
- মাথাব্যথা
- মাথা ঘোরা বা সামান্য ঝিমুনি
- বমি বমি ভাব
- মুখ শুকিয়ে যাওয়া
সতর্কতা ও সাবধানতা
- ফলের রসের সাথে বিক্রিয়া:ফেক্সো ১২০ খাওয়ার ২ ঘন্টার মধ্যে কোনো ফলের রস পান করবেন না। গবেষণায় দেখা গেছে, ফলের রস ওষুধের শোষণে বাধা দেয়।
- কিডনির সমস্যা: যাদের কিডনির গুরুতর সমস্যা আছে, তারা সেবনের আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন।
- অ্যান্টাসিড: অ্যালুমিনিয়াম বা ম্যাগনেসিয়াম সমৃদ্ধ অ্যান্টাসিড খাওয়ার অন্তত ২ ঘন্টা আগে বা পরে ফেক্সো সেবন করুন।
- গর্ভাবস্থা ও স্তন্যদানকাল: ব্যবহার আগে চিকিৎসকের পরামর্শ নিন, কেবল অত্যন্ত প্রয়োজন হলেই এটি ব্যবহার করা উচিত।
FAQ
- ফেক্সো ১২০ খেলে কি ঘুম পায়?
না। ফেক্সো ১২০ একটি আধুনিক নন-সেডেটিং ওষুধ। এটি সেবন করে গাড়ি চালানো বা ভারী কাজ করা নিরাপদ। - খালি পেটে কি ফেক্সো ১২০ খাওয়া যায়?
হ্যাঁ, এটি খাবারের আগে বা পরে খাওয়া যায়। তবে অবশ্যই ফলের রসের পরিবর্তে পানি দিয়ে সেবন করতে হবে।
- এটি কাজ করতে কত সময় নেয়?
সেবনের ১-২ ঘন্টার মধ্যেই এটি কাজ শুরু করে এবং এর কার্যকারিতা পুরো ২৮ ঘন্টা থাকে । - বাংলাদেশে ফেক্সো ১২০ এর বিকল্প কী আছে?
জনপ্রিয় কিছু বিকল্প হলো ফেনডিন, ফেক্সোফাস্ট, এক্সোডিন এবং রিচ।
- ডোজ মিস করলে কী করব?
মনে পড়ার সাথে সাথে খেয়ে নিন। তবে যদি পরবর্তী ডোজের সময় হয়ে যায়, তবে মিস করা ডোজটি বাদ দিন। কখনো দ্বিগুণ ডোজ নেবেন না।
লেখকের শেষ কথা
এই নিবন্ধটি কেবলমাত্র তথ্য প্রদানের উদ্দেশ্যে। যেকোনো ওষুধ সেবনের আদে অবশ্যই একজন নিবন্ধিত চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন। অনিয়ন্ত্রিত ওষুধ সেবন স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। এটি কেবল শিক্ষামূলক তথ্য। এটি কোনোভাবেই পেশাদার চিকিৎসার বিকল্প নয়। যেকোনো ওষুধ শুরু বা বন্ধ করার আগে অবশ্যই একজন নিবন্ধিত চিকিৎসকের পরামর্শ নিন।
আরো পড়ুনঃ গ্লুটাথিয়ন ক্রিম এর পার্শ্বপ্রতিক্রিয়া ,ব্যবহার ও সতর্কতা

